#”অসমাপ্ত রাত”#
রওশন আরা
খন্ড-১
অাচানক সায়মার ঘুম ভেঙে গেলো। শীতের রাত জানালা খোলা। হীম হাওয়াতে শরীর ঠন্ডা হয়ে অাসছে। অাজ একটু দ্রুত ঘুমিয়ে ছিলো,তাই মধ্যেরাতে অাচমকা ঘুমটা ভেঙে গেলো। এমন ঘুম অাজ নয়, প্রায় রাতে ভাঙে। ভাঙা ভাঙা ঘুম নিয়ে ফেসবুকে ঠুঁ মারে সায়মা। অাজ অার ফেসবুকে গেলোনা। লেপ সরিয়ে উঠে বসলো,খোলা চুল গুলো খোঁপা করে নিলো। শীত উপেক্ষা করে লেপ ত্যাগ করে বিছানা ছাড়া অসম্ভব তবুও প্রকৃতির ডাকে উঠে পড়লো। মধ্যেরাতে নিজেকে পেশ করলো অায়নার সম্মুখে। তন্দ্রাচ্ছন্ন চেহারাটা দেখে নিজেই হেসে ফেললো খানিকটা।
সফেন রঙের থ্রিপিছ পড়ে অাছে সায়মা। ফ্রেশ হয়ে এখন কিছুটা ভালো লাগছে ওর। বারান্দার জানালাটা খোলা, ওখান থেকে মিষ্টি বাতাস অাসছে, শীতের অনুভূতিটাও মিষ্টি লাগছে এখন। যেটা কিছুক্ষণ অাগেও চরম ছিলো। ঠোঁট শুকিয়ে অাসছিলে,জিব দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিলো। এখন অার কিছুতেই লেপের সঙ্গ চাইছেনা সায়মা,ঘুমটাও উধাও। সায়মার পাশের বালিশটা ফাঁকা,যেখানে ঘুমায় ওর ছোট বোন মিথী। মিথীর বার্ষিক পরীক্ষা শেষ তাই তুর্কী খালার বাসায় বেড়াতে গেছে।রুমে সায়মা ছাড়া অার কারো অস্তিত্ব নেই অাজ। চারদিকে নিস্তব্ধতার মাঝে বাইরে থেকে ঝিঝিদের ডাক ভেসে অাসছে। হঠাত সায়মার মাথায় ছাদে যাওয়ার ভূত চাপলো। রাতের সৌন্দর্য সায়মাকে হাতছানি দিয়ে ডাকছে। ধীর পায়ে সিঁড়ি ঘরের দিকে এগিয়ে গেলো সায়মা,,,
টাইটানিক স্টাইলে ছাদের বামদিকটার কার্নিশে দাড়ালো সায়মা। ঝিরঝির বাতাস অাসছে। বাতাসের শরীরে শীতের প্রলেপ। শীত বাতাসটাকে ভারী করে তুলেছে। ক্রমশ বাতাসটা ভারী হয়ে অাসছে। মনে হচ্ছে কেউ যেনো পিছন থেকে তালপাখা দিয়ে বাতাস করছে। এ যেনো প্রকৃতির বাতাস নয়। একবার একটু পিছনে ঘাড় বাকা করতে চাইলো সায়মা, অচমকা ভয় এসে জাপটে ধরলো, সামনে পা এগুতে পারছেনা,শরীর ক্রমশ ভারী হয়ে যাচ্ছে।শীতের অনুভূতিটাও প্রকট হচ্ছে। সোয়েটার পড়তেও বেদম ভুলে গেছে সায়মা। শীত অার ভয় মিশে শরীরের পশমগুলো খাড়া হয়ে গেছে। সায়মা নিজের মনেই বলে উঠলো,উহ কেনো যে হুট করে ছাদে অাসতে গেলাম!
সায়মার চোখ এখন সামনের দিকে স্থির। সামনে শুধু নীলচে কালো অাকাশ অার তার মাঝে দু’একটা ছিটেফোঁটা নক্ষত্র। অার কিছু দেখতে পাচ্ছেনা অাপাতত। কুয়াশায় জড়িয়ে অাছে চারপাশটা। হঠাত চারপাশ অদ্ভূত গম্ভীর হয়ে গেলো। শব্দহীন গাম্ভীর্যে নিকশ কালো দেখাচ্ছে রাতটা। নারিকেল গাছের পাতাগুলো বেমালুম নড়ে উঠলো। জ্বল জ্বলেলে চোখের কী একটা উড়ে এসে বসলো অাতা গাছটার ডালে যেটা থেকে সায়মার দুরত্ব মাত্র ইঞ্চি দুয়েক। নি:শ্বাসগুলো অাটকে অাসছে সায়মার। ঠোঁট শুকিয়ে কাঠ। জিভ দিয়ে অাবার ঠোঁটটা ভিজিয়ে নিলো। চোখ অার পা একই স্থানে স্থির। জ্বলজ্বলে চোখের বস্তুটা এক দৃষ্টিতে তাকিয়ে অাছে। কোথায় তাকিয়ে অাছে সেটা বোঝা মুশকিল। সায়মার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সায়মার চোখ এখন নিচের দিকে, ইট বালি সুরকি দিয়ে দিয়ে বানানো ছাদের মেঝেটার দিকে। শরীরটা সরাতে পারছেনা, শীররের ভারসাম্য যেনো ও না অন্যে কেউ নিয়ন্ত্রণ করছে। ও এখন ইচ্ছা করলেই যেতে পারবেনা,চিল্লাতে পারবেনা, সবকিছু ওর ইচ্ছার বিরুদ্ধে এখন।
কিছু ভাবার মত অনুভূতিটাও বিলুপ্ত হচ্ছে সায়মার। শরীর পাথর হয়ে গেছে।চোখ দু’টো শুধু জীবন্ত মনে হচ্ছে। চোখ দু’টো দিয়ে চারপাশটা একবার বুলিয়ে নিলো, অাতাগাছে কিছু নেই এখন। জ্বলজ্বলে চোখের কালো বস্তুটাও উধাও। হঠাত মিউ মিউ ডাকে সায়মার ঘোর ভাঙলো। এইবার যেনো সায়মার শক্তি ফিরে এলো। এক নিমিষেই ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে- ক্রমশ মিউ মিউ ডাকছে জ্বল জ্বলে চোখের একটি কালো বিড়াল। রাতের অাঁধার অার কালো রঙ মিলেমিশে একাকার।শুধু চোখটাই অবশিষ্ট,এই চোখ অার অাতা গাছে বসা বস্তুটির চোখ পুরো একই। শুধু অবয়বটাই ভিন্ন। হঠাত পিছন থেকে একটা হাত সায়মার ঘাড় স্পর্শ করলো- সায়মার মুখ ছিলো সিড়ির দিকে,কেউ অাসলে এ দিক দিয়েই অাসবে কিন্তু পিছনে কে!? বড় বড় নি:শ্বাসের শব্দ অাছড়ে পড়লো সায়মার পুরো দেহে। চিত্কার করতে গিয়ে গলা স্তব্ধ হয়ে অাসছিলো,চিত্কার গুলো যেনো সায়মা একাই শুনতে পাচ্ছিলো। এ চিত্কার যেনো কারো কানে পৌঁছাবেনা অাজ। সায়মার ঘাড়ে এখন দু’টি হাত,হাতগুলোর দিকে সায়মা তাকাতে পারছেনা,দৃষ্টি তার সিড়ি ঘরে,কারো অাসার প্রতীক্ষায়।শরীরের বিরুদ্ধে হঠাত সায়মা চোখ দুটো হালকা একটু পেছনে ঘোড়ালো,বড় বড় লোমের মত কী যেনো সায়মার মুখে এসে লাগলো। চোখ দুটি তার জ্বলজ্বলে ঠিক বিড়ালের মত। হাত দুটি এখন অার ঘাড়ে নেই। ধীরেধীরে হাত দু’টি সায়মার বুকে অাসতে চেষ্টা করলো। পিছনে দণ্ডায়মান অস্তিত্বটা থেকে বিদঘুটে দূর্গন্ধ অাসছে, কুচকুচে অাঁধারে ঢাকা চারপাশ, সায়মা অাঁধারের গহীনে তলিয়ে যাচ্ছে, রাত ও শেষ হচ্ছেনা, কী এক বিভীষণ ঘিরে অাছে লতার মত,যা থেকে নিজেকে ছাড়িয়ে নেবারর সাধ্য নেই ওর। অাজকের এই রাত অসমাপ্ত রাত মনে হচ্ছে ওর কাছে।
ফযরের অাযানে ঘুম ভাঙলো ফজিলা বেগমের,নামাজ পড়ে, রান্না ঘরে চলে গেলো সে, সায়মা হোস্টেল থেকে বাড়িতে এসেছে ৭ দিন হলো এরই মধ্যে অনেকদিন সায়মা দুধ খেঁজুর পিঠা বানানোর কথা বলেছে, কিন্তু মিথীর পরীক্ষার ব্যস্ততায় অার বানানো হয়ে ওঠেনি, অাজ মিথী বাড়িতে নেই, তাই অাজ ফজিলা বেগম সায়মার জন্য দুধ খেঁজুর পিঠা বানাতে বসলেন। সায়মার বাবা ফজরের নামাজ শেষ করে যথারীতি রুমের বাইরে থেকে সায়মাকে ডাকলেন, অমনি সায়মার মা, রান্নাঘর থেকে হাকালেন শুনছো, “সায়মাকে ডাকতে যেওনা, ও একটু ঘুমোক, হোস্টেলে পড়াশোনার চাপে ঘুমুতে পারেনা মেয়েটা, বাড়িতে এসেও যদি একটু ঘুমোতে না পারে!
পিঠা বানানো প্রায় শেষ। সায়মার বাবা পত্রিকা পড়ছিলেন। হঠাত কাজের মেয়ে মুন্নি এলো, মুন্নি এসেই রান্না ঘরে চলে গেলো,সায়মার মা মুন্নিকে দেখেই, বললো ” তুই অাগে ভেজা কাপড় গুলো ছাদে নেড়ে দিয়ে অায়তো মুন্নি, কাপড়গুলো বেদম ভিজে এখন ও। মুন্নি মাথা নাড়া দিয়ে, কাপড়গুলো নিয়ে ছাদে সোজা ছাদে চলে গেলো। একে একে সব কাপড় নেড়ে দিয়ে মুন্নি চলে অাসছিলো, অাসার পথে অাচানক মুন্নির চোখ পড়লো ছাদের বা দিকটায়- সাদা কাপড়ে মোড়া মাথা কাত করা একটা মানুষের অবয়ব, চুলগুলোতে মুখটা ঢেকে অাছে। মুন্নি কিছু না ভেবেই অবয়বটির কাছে এগিয়ে গেলো, চুলগুলো সরাতেই বীভৎস চিত্কার! করে উঠলো মুন্নি। এক দৌড়ে নিচে চলে গেলো মুন্নি। মুন্নির ভীতসম্ভ্রন্ত মুখটা দেখে সায়মার বাবা পেপার রেখে উঠে দাড়ালেন, কিরে কি হয়েছে তোর!? মুন্নি থ হয়ে কিছুক্ষণ দাড়িয়ে বললো, খালুজান অাগে উপরে চলেন, খালাম্মারে অাগে কিছু কইয়েন না।








