প্রবন্ধ

মনি খন্দকারের নিবন্ধ

মহাজাগতিক বিশ্ব ও কবিতার আত্ম প্রত্যয় – পর্ব এক
মনি খন্দকার


[একটি ধারাবাহিক – নিবন্ধ ]

প্রতিদিন পৃথিবীতে অযুত নিযুত কবির অসংখ্য কবিতা রচিত হচ্ছে। এ কাব্য কলার সঠিক ইতিহাস জানা না গেলেও কলা বিশারদদের মতে সর্ব কলার আদি কলা নৃত্য কলার মধ্য দিয়েই মানুষের সুকুমার বৃত্তির পদ যাত্রা শুরু।মনে হয় এ ধারা কাব্য কলায় অন্তর্নিহিত। নৃত্য ছন্দের একটি উপস্হাপন মাত্র।

একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়,স্বামী স্ত্রীর
সংস্রব, এ সময়ের যে আনন্দ ধারা এবং অতঃপর প্রক্রিয়াধীন মাতৃত্বের আনন্দ বেদনা, মাতৃকালিন গর্ভ জাত এবং ভূমিষ্ঠ এসব কিছুর মধ্যে কবিতার আত্ম প্রত্যয় বদ্ধমূল। সন্তান প্রসবের নির্ধারিত সময়, প্রসব বেদনা, পৃথীবির পৃষ্টে অবতরণ সব কিছুর মধ্যে রযেছে এক সুনিপূণ কাব্যময়তা।এখানে ছন্দের গতিধারা অন্তর্নিহিত। সময় উত্তির্ণ,মৃত্যু সন্তান প্রসব বা মাতৃত্বের মৃত্যু ঘটলে সেটাকে আমরা ছন্দ পতন বলতে পারি।সুতারং কবিতার বোধ,আত্মা ও শরীর মানুষের জন্মলগ্ন থেকেই।স্বভাব ও স্বভাবিক জাতেই মানুষের মধ্য কাব্য ধারা বিদ্যমান।

মানুষের সমাজ,সংসার,অর্থনীতি,রাস্ট্রনীতি,নৃতত্ব,
প্রত্মতত্ব,সাহিত্য সংস্কুতি যাপিত জীবনের প্রতিটি ধারায় কাব্যময়তা,ছ্ন্দ,আত্মা,অলংকারের বিষয়াদী
জড়িত। কবিতার সাথে মানুষের এ সম্পর্ক অনাদি অনন্ত।পৃথিবীর সব কিছুই একে অন্যের পরিপূরক হয়ে নিজ নিজ আবর্তে ছুটছে। রাজনীতি সাথে অর্থনীতি,অর্থনীতির সাথে সমাজ,সংসার,রাস্ট্রীয় অবকাঠামো। মানব জীবনের এই অবকাঠামো সূনিপূণ করতে ধর্ম, সাহিত্য,সংস্কৃতি,বিজ্ঞান এবং তার যাপিত ধারাকে সংরক্ষণ করতে নথিবদ্ধ করছে ইতিহাস।

এটা এমন – একটি বর্ণের সাথে যেন আর একটি বর্ণের সংযোগ একটি শব্দের সাথে অন্য শব্দের মাত্রা বিন্যাস অতঃপর ক্রমান্বয়ে পর্ব পঙক্তির সৃষ্টি। সব কিছু মিলে,মানুষ, জীব যন্তু,বৃক্ষলতাদী,পাহাড় পর্বত,সাগর,নদী সব সবই একটি ব্যাকরণে গ্রন্হবদ্ধ একটি সমৃদ্ধ কবিতা। যে কবিতার নাম পৃথিবী।এমনি অসংখ্য কোটি কোটি কবিতা রয়েছে মহাবিশ্বে।

Related Posts